1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ক্ষীরা দিয়ে তৈরি করুন মজাদার ক্ষীর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৮৭ সময় দর্শন

শসা বা ক্ষীরা ছাড়া সালাদ কল্পনাও করা যায় না। শসা দিয়ে যদিও সবজি রান্না করা হয়ে থাকে। শসা কমবেশি সবাই খেয়ে থাকেন। শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন কমানোসহ নানা উপকারিতা রয়েছে বিশেষ এ সবজিতে।

জানেন কি? মূত্রনালী সংক্রমণেও ম্যাজিকের মতো কাজ করে শসা। তবে সবসময় শসা সালাদ বা রান্নায় ব্যবহার না করে, এটি দিয়ে তৈরি করতে পারেন মজাদার সব রেসিপি। তেমনি এক পদ হলো ক্ষীরার ক্ষীর।

ভাবতেই নিশ্চয়ই অবাক হচ্ছেন, শসা দিয়ে আবার ক্ষীর তৈরি করা যায় না-কি! দুধ ও শসা দিয়ে তৈরি লোভনীয় ক্ষীর একবার খেলে সবসময় আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ।

খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যকর এ ক্ষীর। চলুন তবে জেনে নেওয়া যাক ক্ষীরা বা শসা দিয়ে মজাদার ক্ষীর তৈরির রেসিপি-

উপকরণ

১. শসা কুরিয়ে নেওয়া ৫০০ গ্রাম
২. দুধ ২লিটার
৩. চিনি ৪০০ গ্রাম
৪. ঘি ২ চামচ
৫. কাজুবাদাম কুচি আধা কাপ
৬. কিসমিস আধা কাপ
৭. ছোটো এলাচ ৫টি

পদ্ধতি

শসা খুব মিহি করে কুড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিন। নিংড়ে নিন পানি। দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার কড়াইতে ঘি গরম করে কুচি করে নেওয়া কাজুবাদামগুলো হালকা ভেজে তুলে নিন।

ওই ঘি এর কড়াইতেই শসাগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিন। যখন বাদামি রঙা হয়ে আসবে; তখন ফোটানো দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যাতে নিচে লেগে না যায়, খেয়াল রাখুন।

এরপর একে একে চিনি, ভাজা কাজুবাদাম এবং কিসমিস দিয়ে ভালো করে নেড়ে নিন। সঙ্গে আস্ত এলাচ দিয়ে নাড়তে থাকুন। যখন দেখবেন ক্ষীর ঘন হয়ে এসেছে; তখন নামিয়ে নিন।

শসার ক্ষীর ঠান্ডা হয়ে গেলে এর উপরে একটু কাঠবাদাম ও পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। রুটি বা পরোটার সঙ্গে বেশ মানিয়ে যাবে এ ক্ষীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host