1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

ডা. নার্গিস সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ অতিথি
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ সময় দর্শন

 

পাবনার গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ও পাবনা জেনারেল হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা. নার্গিস সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ডা. সাবেরা সুলতানা বিশ্বাস আসমানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. মো. মনোয়ারুল আজিজ।

অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন অধ্যাপক ডা. আহমেদ তাউস (অব.), ডা. মাহবুবুল আলম পারভেজ, ডা. নিতিশ কুমার (অব.), ডা. মাসুদুর রহমান প্রিন্স, ডা. সিরাজুল ইসলাম শুভ, ডা. শ্যামল বসাক, ডা. কুতুব উদ্দিন আউয়াল, ডা. শামিমা খাতুন পলি, ডা. ফাতেমা মাসুরসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভাপতিত্ব করেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন।

বক্তারা ডা. নার্গিস সুলতানার দীর্ঘ কর্মজীবন, পেশাগত দক্ষতা, মানবিকতা এবং রোগীসেবায় তার নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, গাইনি বিভাগকে একটি সুসংগঠিত ও মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে তার অবদান অনস্বীকার্য।

উল্লেখ্য, ডা. নার্গিস সুলতানা ২০০৬ সালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সহযোগী অধ্যাপক ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে তাকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host