1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ শামীম হোসেন মোল্লার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শত শত মোটরসাইকেল ও নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। শোডাউন চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনীতিতে অত্যন্ত বিশ্বস্ত নাম মোঃ শামীম হোসেন মোল্লা। তিনি বর্তমানে ভাঙ্গুড়া উপজেলা যুবদলের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাজপথে সক্রিয় এই নেতা এর আগে পাবনা জেলা যুবদলের সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক এবং পার-ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শোডাউন শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় শামীম হোসেন মোল্লা বলেন, “পার-ভাঙ্গুড়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোডাউনটিকে কেন্দ্র করে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের নির্বাচনী আবহ ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host