1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর আপন ভাসুরের ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদখেতে এ নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম শিবলু মৃধা। তিনি সলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে গ্রামের মাঠে ছাগল চরাতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানায় যে, তাঁর চার বছর বয়সী ছোট ছেলের কোমর কেটে গিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে।
সন্তানের দুর্ঘটনার খবর শুনে আতঙ্কিত গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদখেতের কাছে পৌঁছালে শিবলু তাঁর পথরোধ করে। এ সময় সে ধারালো হাসুয়া উঁচিয়ে গৃহবধূর শিশুসন্তানকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাঁকে জোরপূর্বক হলুদখেতে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী অভিযুক্তের বাড়িতে গিয়ে তাঁর মা ও বোনকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। পরে তিনি ফোনে স্বামীকে ঘটনাটি জানান। স্বামী মেহেরপুর থেকে দ্রুত বাড়ি ফিরে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে পরামর্শ করে ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিবলু মৃধা আত্মগোপনে রয়েছে। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host