1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দর্শন

 পোশাকখাতের পরিবেশ স্বাভাবিক রাখা ও দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে উসকানিমূলক আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে স্ব-স্ব কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সহানুভূতিশীল এবং ইতোমধ্যেই নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক ভাই-বোনদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া আলোচনার টেবিলে সমাধানের সুযোগ রয়েছে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে বা সড়ক অবরোধের মতো কর্মসূচি না পালন করে শিল্পকারখানার উৎপাদন বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারখানা বন্ধ থাকলে বা উৎপাদন ব্যাহত হলে মালিক-শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হয়।
মন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা তদারকির জন্য সরকারের পাশাপাশি বিজিএমইএ ও বিকেএমইএ-র সাথে নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি শ্রমিকদের চিকিৎসার মান উন্নয়নে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত থাকায় খুব শিগগিরই একটি বাস্তবসম্মত ও সর্বজনগ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি এ খাতের স্থিতিশীলতা রক্ষায় শ্রমিক নেতা ও কারখানা মালিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host