1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দর্শন

 পাবনার ফরিদপুরে থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য, অর্থঋণ আদালতের পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামির অভিযোগে ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিপরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাতে ফরিদপুর থানার এসআই জাহিদুর রহমান বাদল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের হওয়া মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ নুরনবী মন্ডলকে (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী উপজেলার বিলচান্দক গ্রামের মোঃ শাহাদত মন্ডলের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পুংগলী ইউনিয়নের সক্রিয় সদস্য।
এদিকে, পৃথক অভিযানে অর্থঋণ আদালত আইনের ৩৪(১) ধারায় জারিকৃত পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছেন এসআই মোঃ ওয়াজেদ আলী, এএসআই নির্মল মুর্মু ও এএসআই মোঃ আখলাকুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন— বাদাল গ্রামের মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে মোঃ রাকিবুল ইসলাম, ধানুয়াঘাটা গ্রামের মৃত হারান প্রামাণিকের ছেলে মোঃ আবু তালেব এবং খেতাবাঘা গ্রামের আফসার প্রামাণিকের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন। তাঁদের বিরুদ্ধে পৃথক সিআর অর্থজারি মামলা রয়েছে।
অন্য এক অভিযানে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে খুলনা জেলার দৌলতপুর থানার কুলিবাগান এলাকার শ্রী শিবু পদদের ছেলে সুশান্ত কুমার দে-কে (৪৩) গ্রেফতার করেন এসআই মোঃ আশরাফুল ইসলাম। সুশান্ত বর্তমানে পাবনার বেড়া থানার সিএনবি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ৫ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালত, পাবনায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host