1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ কার্যকালের (সেশন) জন্য পাবনা জেলার নতুন জেলা আমীর নির্বাচিত হয়েছেন মজলুম জননেতা অধ্যাপক নজরুল ইসলাম। জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত দেশের বিভিন্ন জেলা ও মহানগরী আমীরদের নতুন তালিকায় পাবনা জেলা আমীর হিসেবে তাঁর নাম প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ মতামত ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য অধ্যাপক নজরুল ইসলামকে এই গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পাবনা জেলায় দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

অধ্যাপক নজরুল ইসলাম জেলা আমীর হিসেবে দায়িত্ব লাভ করায় পাবনা জেলা জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আমীর পুনর্নির্বাচিত/মনোনীত হওয়ার পর পাবনার জামায়াত সমর্থক ও সাধারণ নেতাকর্মীরা তাঁর সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মর্যাদা বৃদ্ধি এবং এই মহান দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালনের শক্তি তৌফিক কামনা করেছেন।

স্থানীয় নেতৃবৃন্দের আশা, অধ্যাপক নজরুল ইসলামের গতিশীল নেতৃত্বে পাবনা জেলা জামায়াতের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host