1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিল ও সমাবেশ

মো.মেহেদী হাসান
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে উপজেলা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ধানের শীষ হলো গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, যুব সমাজই দেশের পরিবর্তনের মূল শক্তি। আগামী দিনে সকল অন্যায়, দমন-পীড়নের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

মিছিল ও সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host