1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ সময় দর্শন

হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হজ নিবন্ধনের টাকা জমা নেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার খোলা রাখতে হবে। স্বাভাবিক ব্যাংকিং সময়ের পরও কোনো হজযাত্রী টাকা জমা দিতে এলে, তিনি যতক্ষণ উপস্থিত থাকবেন ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host