1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, পাবনার ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host