1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম নেফাউর রহমান রাজু স্মৃতি ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মশিউর রহমান মজনু সভাপতিত্বে এবং শিক্ষক রেজাউর রহমান পাপ্পু  ও মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও সহ সভাপতি খাদিজা আক্তার নিপা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ,  দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল, ছাত্রনেতা ইসমাঈল হোসেন মোহনসহ অন্যরা।

অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  সাহাপুর ইউনিয়নের ২৫ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host