1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিকেল পৌনে ৪ টা থেকে পৌনে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ৯টি ওয়ার্ড কমিটির ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন তাদের ভোট প্রদান করেন। পরে রাত সোয়া ৭ টার দিকে প্রধান নির্বাচন কর্মকর্তা মো. সোলায়মান হোসেন ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে- সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম ২২৬ ভোট, মোরগ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ইউসুফ আহমেদ ২৪০ ভোট ও আম প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবেদ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান, আবু হেনা মোস্তফা কামাল রেজা,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু, সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host