1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোছাঃ হালিমা খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মাওলানা মো. আলী আছগার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ডাঃ মাওলানা মোঃ মহির উদ্দিন, উপজেলা শাখা নায়েবে আমির মোঃ মুজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে জামায়াত-সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন বাহার এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম মজহার নূর। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা সভায় অংশ নেন।

সমন্বয় সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের অর্জিত লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং জনসাধারণের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৫ নভেম্বর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host