ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্ম সূচীর মাধ্য়মে জাতীয় যবু দিবস উদযাপন করা হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’।
আজ রবিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাকিউল আজম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যবু উন্নয়ন কর্মকর্তা মো: শামিম হাসান।
এর আগে ইউএনও’র নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ মাঠ প্রদক্ষিণ করে। পরে যুবদের মাঝে বৃক্ষ ও ঋণ বিতরণ ও বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়। জাতীয় যুব দিবসের কর্মসূচীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং যুব সমাজের প্রশিক্ষিত প্রতিনিধিরা যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ তার বক্তব্যে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। শেষে যুব সংগঠনের প্রশিক্ষিত যুব-যুবতীদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তাদেরকে ঋণ সহায়তা হিসাবে চেক ও সনদ প্রদান করা হয়।