1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা বোর্ড বৃত্তি: কোটার কাছে হেরে যাচ্ছে মেধা, মান নিয়ে প্রশ্ন রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু চাটমোহরে কৃষকদের প্রশিক্ষণ ও বিনা সরিষা-১১ বীজ বিতরণ ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ সময় দর্শন

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা নতুন পাড়া গ্রামের আবুল বাশারের বাড়ীর কারখানায় শুক্রবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ করেছে। এগুলোর মধ্যে ২৭০০ লিটার জেলি,২০০কেজি সয়াবিন ও ৩২০লিটার ভেজাল দুধ রয়েছে । পরে সেগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এই অভিযানের নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেজাল দুধ তৈরি পর্যবেক্ষণ করেন। অতপর উপজেলা নির্বাহী অফিসারকে ভ্রাম্যমান আদালত পরিচালনার অনুরোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ভেজাল দুধ উৎপাদকারী আবুল বাশারকে এক বছরের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের জেল প্রদানের আদেশ দেওয়া হয়। ভেজাল দুধ প্রস্তুতে সহযোগিতা করার জন্য কর্মচারী সবুজ হোসেনকে ছয় মাসের জেল ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করা হয়।
এ সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এবং উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া থানা পুলিশ আদালতকে সহযোগিতা করে।

উল্লেখ্য ,কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারের কারখানায় কয়েকবার অভিযান পরিচালনা করে ভেজাল দুধ তৈরির কেমিক্যাল পাওয়া গেলেও এবারই প্রথম তাকে কারাদন্ড প্রদান করা হলো।
এলাকাবাসী জানান,আবুল বাশার দীর্ঘদিন যাবত ভেজাল দুধ প্রস্তুত করছেন এবং বিভিন্ন কোম্পানির কাছে তা বিক্রি করে ব্যাপক অর্থ কামিয়ে নিয়েছেন। যা পান করে নানা রকম পেটের পীড়াসহ অনেক শিশু রোগাক্রান্ত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন,এইসব অসাধু ব্যবসায়ীরা শিশু খাদ্যে ভেজাল মিশ্রিত করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা হবে।।

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩০ অক্টোবর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host