1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বড়ভাই বেঁচে গেলেও প্রাণ হারালো ছোটভাই

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে  সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এঘটনায় বড়ভাই সাকিব (১২) রেলব্রিজের রেলিং ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পৌনে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের  উপজেলার বড়াল রেলব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে ও আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের  কুঠিপাড়া মহল্লায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে শাকিব ও সামিউল দুই ভাই। বিকেলে তারা দু’জন বড়াল রেলব্রিজে ওঠে নদী পার হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের হুইসেল শুনে বড় ভাই শাকিব রেললাইনের স্লিপার ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়। কিন্তু ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচের পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আমার দেশকে বলেন, শিশুটির লাশ  ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host