1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দুর্গাপূজায় নতুন শাড়িতে হাসি ফুটবে ২৫০ নারীর

মাসুদ রানা
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬ সময় দর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনা-৩ আসনের অন্তর্গত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার দরিদ্র ২৫০ জন নারীকে শাড়ি উপহার দেয়া হয়েছে। শনিবার এই তিনটি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার নারীদের হাতে এই উপহার তুলে দেন।

সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র পরিবারের সহায়তার জন্য পাবনা-৩ আসনে ২৫০ টি শাড়ি বরাদ্দ পান সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আলী আছগার। এসব শাড়ি সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দরিদ্র নারীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এতে সংশ্লিষ্ট তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে চাটমোহর উপজেলায় ১১০টি, ভাঙ্গুড়া উপজেলায় ৭০ টি এবং ফরিদপুর উপজেলায় ৭০ টি শারী বিতরণ করা হয়। এসময় স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host