1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার

ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ” প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ” প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নৌবাড়ীয়া গুমানি নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর আয়োজন করে। এতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট ১৬ টি পানসি নৌকা অংশ নেয়। এর আগে গত ১০ অক্টোবর এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রথম স্থান অর্জনকারী ফরিদপুর উপজেলার বন্যাকান্দি নিউ চ্যালেঞ্জারকে ১ লাখ টাকা,দ্বিতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের কৈবর্তগাতী নিউ একতা সার্ভিসকে ৬০ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের বঙ্কিরাট ফাইটার নৌকাকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এদিকে গ্রাম-বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজার, হাজার নারী-পুরুষ জড়ো হয় গুমানি নদীর দুই পাড়ে।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম কালু, সাবেক ভিপি ফিরোজ আহমেদ,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host