1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের অর্ন্তগত লতিফা আয়শা ওয়াবিয়া দাখিল মাদ্রাসায় এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় গত বৃহস্পতিবার টুগেদার ফর সার্ভিস অব পিপলস (টিএসপি) ও উপজেলা এনজিও সমন্বয় কমিটি  (ইউএনসিসি)-র উদ্যোগে বিশ্ব নদী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব মোঃ ফেরদৌস আলম ভাঙ্গুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এবং প্রশাসক, মন্ডতোষ ইউনিয়ন, ভাঙ্গুড়া, পাবনা ও মোঃ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান মন্ডতোষ ইউনিয়ন পরিষদ, ভাঙ্গুড়া, পাবনা।

এছাড়া শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

সভায় ধারনাপত্র পাঠ ও বিশদভাবে আলোচনার করেন সরকার মোহাম্মদ আলী, পরিচালক, টিএসপি। আলোচনা সভায় বক্তরা বলেন, সেভাবে নদী গুলো দখল ও দূষণ হচ্ছে তাতে আমাদের এলাকার কোন নদীর অস্তিত্ব থাকবে না। অতএব, অতিদ্রুত সিএম রের্কড অনুযায়ী  নদীগুলো দখলমুক্ত করা এবং কোন বর্জ্য ও আর্বজনা নদীতে যেন না ফেলে এদিকে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসন জরুরি পদক্ষেপ নেয় এবিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি বলেন, অতিদ্রুত ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নদীর দখলদারদের তালিকা করে  জনসম্মুখে তা প্রকাশ করা এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথি বলেন, উপজেলা প্রশাসকের সহযোগিতার অতিদ্রুত নদীগ্রাসী দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা প্রয়োজন।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host