1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের

সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ সময় দর্শন

সংরক্ষিত আসনের নারী এমপি এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, রাষ্ট্র এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। প্রান্তিক সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। রাষ্ট্র গঠনে মূল ভূমিকা রাখে সাংবাদিকরা। সত্য প্রকাশ করার কারণে ইতোপূর্বে অনেক সাংবাদিককে নির্যাতন,জেল, জুলুম,গুম খুনের শিকার হতে হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের সঠিক লেখনীর সূত্র ধরে দেশ গঠনে কাজ করছে। আপনারা নির্ভীক, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই সাহস এবং সততার সাথে আপনাদের সাংবাদিকতা পেশা চালিয়ে যাবেন। কোন রক্ত চক্ষুকে ভয় পাবেন না। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমাদের দলের কোন নেতাকর্মী অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আপনারা সত্য প্রকাশ করবেন। আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার। সমাজ পরিবর্তনে আপনারা এগিয়ে আসুন।

এমপি রুমা বলেন, মাদক, সন্ত্রাস,ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমি ৩০ বছর পূর্বের সেই চাটমোহর, ভাংগুড়া ফরিদপুর দেখতে চাই।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক মো. জহুরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফরিদপুর প্রেসক্লাবের সম্পাদক মির্জা বাসিত, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্পাদক মনিরুজ্জামান ফারুক, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক প্রমুখ।

মতবিনিময় সভায় এমপি রুমা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে তিন লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host