1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নারী ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ ফরিদপুরে নকল দুধের কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এনসিপি নেতারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে বৈঠক শুরু হয় এবং প্রায় ৪০ মিনিট পর, দুপুর ২টার দিকে তা শেষ হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে প্রবেশ করেন। রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের স্বার্থে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন তিনি।

এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপের সূচনা হয়। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বৈঠক শেষে এনসিপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host