1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান খোকন। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. আতাউর রহমান খোকনকে মনোনীত করা হয়।

এ ছাড়া পদাধিকারবলে মাদ্রাসার সুপার আব্দুল জব্বারকে সদস্য সচিব, মো. সুলতান মাহমুদকে অভিভাবক প্রতিনিধি এবং মো. আলতাফকে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আতাউর রহমান খোকন এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

আতাউর রহমান খোকন বলেন, দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে একক প্রচেষ্টায় কোনো প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host