পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ বাংকের `উদ্যোগ`কর্মসূচীর আওতায় উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে বৃহস্পতিবার পরিষদের মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ।
সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো: নুরুল ইসলামের পরিচালনায় কর্মসূচীর ঋণ ও অবুদান সুবিধাসহ বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো: রিপন আলী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম ।
এতে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখা।