1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জিয়ার মোটরসাইকেল শোডাউন

পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার প্রবীণ সাংবাদিক ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল আর নেই। বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ এশা পাবনা শহরের দেওয়ান বাড়ি জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক শফিউল আলম দুলালের মৃত্যুতে পাবনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

উল্লেখ্য, শফিউল আলম দুলাল ১৯৮৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় জনপ্রিয় দৈনিক মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পাবনার সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host