1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানায় অভিযানে উৎপাদনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে !   ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দর্শন

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির বিভক্ত দুটি পক্ষ পৃথকভাবে মিছিল ও সমাবেশ সম্পন্ন করে। একই দিবসে বিএনপির দুই পক্ষের এই ভিন্ন অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজার ধানহাটায় গিয়ে সমাবেশ করে। এ অংশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দলের এই বিভক্তির বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক জানান, “আমরা দলের আহ্বায়ক ও সদস্যসচিব একসঙ্গে দলীয় কর্মসূচি পালন করেছি। তবে দলের ভেতরে কিছুটা বিভক্তি থাকার কারণে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন।”

কেন্দ্রীয় ও জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিবসে ভাঙ্গুড়ায় বিএনপির এমন পাল্টাপাল্টি অবস্থান ও আলাদা কর্মসূচি পালন স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে কোন্দলের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host