1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি

ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দর্শন

“করব সমবায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে এক সমবায় র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহান বলেন, সমবায় চেতনাকে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়া সম্ভব। তিনি সকল সমবায়ীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host