1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জিয়ার মোটরসাইকেল শোডাউন ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানায় অভিযানে উৎপাদনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে !   ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দর্শন
মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জনেরও বেশি আহত হয়েছেন।
গত রবিবার (৮ নভেম্বর, ২০২৬) রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে আল-আইয়াত এলাকার গিয়ারজা গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ুমগামী একটি ট্রেন লাইনে থেমে থাকা আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পরপরই ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র: রয়টার্স / আল জাজিরা / এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host