গত ১২ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনীষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন—ভাঙ্গুড়া সদর ইউনিয়নের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।