1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা পেরুকে ৯ গোলের বন্যায় ভাসাল ব্রাজিলের যুবারা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল, এশিয়ায় ১০২ তম এবং বিশ্বে ৪৬৬ তম

পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host