বিশ্বের ১০৭টি দেশের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) টেকসই উন্নয়ন র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে প্রথম, এশিয়ায় ১০২তম এবং বিশ্বে ৪৬৬তম স্থান অর্জন করেছে।
পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই অবকাঠামো, সামাজিক প্রভাব এবং দায়িত্বশীল ব্যবস্থাপনায় গত সাত বছর ধরে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে DIU চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, টেকসই উন্নয়নে অর্জিত অভিজ্ঞতা ও সফল চর্চাগুলো দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগি করতে চায় DIU। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখাই তাদের লক্ষ্য।
তিনি আরও জানান, টেকসই উন্নয়নকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে DIU ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।