1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা পেরুকে ৯ গোলের বন্যায় ভাসাল ব্রাজিলের যুবারা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল, এশিয়ায় ১০২ তম এবং বিশ্বে ৪৬৬ তম মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে উজ্জ্বল ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন

ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ-২০২৬ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মন্ডতোষ ইউনিয়নের লতিফা আয়শা ওহাবিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুরাইয়া মমতাজ। এতে সভাপতিত্ব করেন মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডতোষ ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এবং ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান ইসলাম, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নায়েব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, পুকুরপাড় নাছির আলিম মাদ্রাসার সুপার আনছার আলী, শরৎনগর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম এবং বড় বিশাকোল মাদ্রাসার সুপার মো. খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. আইয়ুব আলী ও কানিজ ফাতেমা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হাসনাত মাহমুদ তাসিম।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত সবাইকে তরারক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host