1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে উজ্জ্বল ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ চাটমোহরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার ভাঙ্গুড়ায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাটমোহরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চাটমোহর উপজেলার ফৈলজানা পূর্বপাড়া গ্রামের মৃত জামাল প্রামাণিকের ছেলে মো. নান্নু (৫০) এবং একই এলাকার বাবর আলীর ছেলে মো. শাকিল আহমেদ (২৪)। নান্নুর আদি বাড়ি পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামের রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে পাকা সড়কে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চাটমোহরসহ আশপাশের এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ ওসি মো. আব্দুস সালাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host