1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার ভাঙ্গুড়ায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গুড়া পুরাতন থানা রোডে ইসলামী ব্যাংকের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম স্বপন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. ওবায়দুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বুরুজ।

সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন। উপস্থিত ছিলেন সংগঠনের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন আলী। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ভাঙ্গুড়া উপজেলা শাখার পরিচিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত সকল সদস্যের মধ্যে মানবাধিকার ফাউন্ডেশনের পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হয়।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবাধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host