1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু ‘ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নির্ভর নয়, হতে হবে সচেতন’- ডা. মাহমুদুল হাসান মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট

নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয়

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন

নাটোর সদর উপজেলার ধরাইল খেলার মাঠে অনুষ্ঠিত ‘জহির আলম জেহের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুনামধন্য ফুটবল দল ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। খেলার ২০ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন শুভ। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সেনাসদস্য শরীফ। খেলার শেষ মুহূর্তে প্রতিপক্ষ দল একটি গোল করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাঙ্গুড়ার দলটি।

ক্লাবের চেয়ারম্যান বিএম ছানাউল্লাহ জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব। প্রতিবছরের মতো ২০২৬ সালেও পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন মাঠে আয়োজিত একাধিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় নাটোর সদরের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা।

তিনি আরও জানান, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার উদীয়মান খেলোয়াড়দের পাশাপাশি পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে ক্লাবকে আরও এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

বিএম ছানাউল্লাহ বলেন, চলমান টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ঐতিহাসিক বড়াল ব্রিজ ফুটবল মাঠে নিয়মিত খেলোয়াড়দের অনুশীলন করানো হচ্ছে। আগামী ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আশাবাদী তারা।

এ সময় তিনি ভাঙ্গুড়া উপজেলার সব ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের কাছে ক্লাবের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। সবার ভালোবাসা ও সমর্থন পেলে খেলাধুলার মাধ্যমে ভাঙ্গুড়ার সুনাম আরও ছড়িয়ে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host