1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দর্শন

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচির   কর্মশালা

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ বাংকের `উদ্যোগ`কর্মসূচীর আওতায় উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ।
সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো: নুরুল ইসলামের পরিচালনায় উদ্যোক্তাদের জন্য গৃহিত কর্মসূচীর ঋণ ও অনুদান সুবিধাসহ বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো: রিপন আলী। তিনি নতুন ভাবনা ও তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লক্ষ টাকার ঋণ সুবিধা গ্রহনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচীতে আবেদনের আহবান জানান। যারা উদ্যোক্তা হিসাবে সফল হবেন তাদের জন্য রয়েছে ১০ লক্ষ টাকার অনুদান।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন,এই উপজেলায় কৃষি,কুটির,দুগ্ধ ও কৃষি সেক্টরে শিল্প গড়ে তোলার প্রচুর সুযোগ রয়েছে। যুবকরা তাদের সৃজনশীলতা দিয়ে উদ্যোক্তা হতে পারলে তারা আর চাকরি খুঁজবে না, উলটো তারাই চাকরি দিবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম ।
এতে উপজেলার সোনালী,উত্তরা,পুবালি,অগ্রনী ও কৃষি ব্যাংকের কর্মকর্তা,ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় যে সমস্ত যুবক উদ্যোক্তা হতে আগ্রহী তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের পরামর্শ দেওয়া হয়।
এ কর্মশালাটি আয়োজন করেন সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক মো: জাবেদ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host