পাবনার ভাঙ্গুড়ায় ২০২৬-২০২৭ রবি মৌসুমে বাস্তবায়নযোগ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ এবং উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম-মাজহার নূর এবং ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি মসুর বীজ, ৭ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।