1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এবার ২১টি মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে | এজন্য প্রতীমা তৈরির কাজও এগিয়ে চলেছে | আজ বৃহস্পতিবার উপজেলার মেন্দা কালিবাড়ি মন্দিরের আটচালায় প্রতীমা ˆতরি কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ |

এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। তখন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম,ভাঙ্গুড়া পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ও শরৎনগর বাজার মন্দিরের সভাপতি নুকুল কুমার দত্ত উপস্থিত ছিলেন|

পরিমল কুমার বলেন,আগামী ১৬ অক্টোবর সকল মন্দিরে দুর্গাদেবীর আগমন ঘটবে| ইতোমধ্যে প্রতীমা তৈরি সম্পন্ন হয়েছে| এখন রং তুলির কাজ শুরু হবে|

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল জানান,নতুন ইউএনও মহোদয়ের ব্যাপক সহযোগীতা তারা পাচ্ছেন। এজন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভীষন খুশি।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন,হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রত্যেকটি মন্দির সংস্কার ও সজ্জাকরণে ৬০০ কেজি চাল প্রদান করা হয়েছে | এছাড়া সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য,উপজেলার নব যোগদনকৃত ইউএনও সুরাইয়া মমতাজ এর সহায়তা ও উৎসাহে এবার সনাতন ধর্মের অনুসারীরা বিপুল উৎসাহ ও আগ্রহ নিয়ে দৃর্গাদেবীকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host