1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কনফারেন্স হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। প্রেস কনফারেন্সে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙ্গুৃড়া উপজেলার ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য তুলে ধরেন।

তিনি জানান, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের লক্ষে সারা দেশে ‘ ফ্যামিলি কার্ড’ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।এই উপজেলায় একটি পৌরসভাসহ ৬ টি ইউনিয়নের প্রতিটি বাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যে এই কাজের জন্য ৬ সুপারভাইজার ও ৫৬ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এসকল কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কর্মীগণ মোবাইল ডাটা ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস এর মাধ্যমে প্রতিটি বাড়িতে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং তা সরাসরি অনলাইন ডেটাবেইজে ইনপুট করবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হাসান, পরিসংখ্যান কর্মকর্তা শাওন আহমেদ, আইসিটি কর্মকর্তা শাহিনুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, থানার এসআই মুরাদ হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host