ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অগ্নিসংযোগের সময় কিভাবে আগুন নির্বাপন করতে হয় অথবা অক্সিজেনসহ কিভাবে ঘর থেকে ক্রোলিং করে বের হতে হয় তার মহড়া প্রদর্শন করা হয় । উপজেলা সেবাব্রতি স্কুলের শিক্ষার্থীরা এই মহড়ায় অংশ নেয়।
আগুণ নির্বাপনের মহড়ায় পাবনা-৩ এলাকার সংসদ সদস্য অধ্যাপক মো: আলী আজগার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আলম অংশ নেন। উভয় মহড়া পরিচালনা ও সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
এসব মহড়া পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ,সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ,জামাতের উপজেলা আমীর মহির উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম,জামাত নেতা হাফিজ উদ্দিন বাহার,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্পাদক মনিরুজ্জামান ফারুক ও সাংবাদিকবৃন্দ।
এর আগে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ । প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য অধ্যাপক মো: আলী আজগার ।