1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ফরিদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ সময় দর্শন

পাবনার ফরিদপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ ও বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ফরিদপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আছগর।

অনুষ্ঠানে এমপি আলী আছগর বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের জাতির নেতৃত্ব দেবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে সক্রিয় করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য শিক্ষার্থী ও যুবকদের নিয়মিত ক্রীড়াচর্চায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, মানবিক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব এবং সাবেক আমির ও ফরিদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাপিনুর ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, যুবক ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় সৃষ্টি এবং তরুণদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host