1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ সময় দর্শন

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মা সূর্য বানুকে (৫৫) ধানকাটা কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে এক পাষাণ্ড মাদকাসক্ত ছেলে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী। এঘটনায় পুলিশ ঘাতক ছেলে উদ্দিন সরদারকে (২৭) আটক করেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা সূর্য বানু রান্না করছিলেন। এমন সময় মাদকাসক্ত ছেলে উদ্দিন মায়ের কাছে মাদকসেবনের জন্য টাকা চান। কিন্তু মা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানেই চুলের মুঠি ধরে মাকে ধান কাটা কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে পালিয়ে যায় । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযান চালিয়ে ঘটনার দুই ঘন্টার মধ্যে বেলা ১১ টার দিকে জনৈক আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করে।

এ বিষয়ে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতক উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত ধান কাটা কাঁচি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে  ও থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host