তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন বলেও দাবি করেছে পরিবার।
এ বিষয়ে কয়েকজন সাংবাদিক জানান, মৃণাল সরকার মিলু দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাগত সুনাম অর্জন করেছেন। তারা মামলাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি তাকে মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে কী সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র : প্রতিদিনের সংবাদ