শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর জেলার হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।
আজ শনিবার দুপুর আড়াইটা থেকে দিনাজপুর হিলি স্থল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এর মধ্য দিয়ে আবারও সচল হয়েছে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম।
আজ বিকেলে ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন, জেলার হিলি স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল।
হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বাসসকে জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ হয়নি। আজ শনিবার সকাল থেকে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সূত্র: এফএনএস।