1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু পাবনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এক দিনে দ্বিতীয়বার নয়, টানা দুই দিনে কমল সোনার দাম বগুড়াকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে: রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, আলোচনায় ৮ সমঝোতা স্মারক জাপানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া থেকে ৯০ শতাংশের বেশি কার্বন ডাই-অক্সাইড সংগ্রহের প্রযুক্তি, পরীক্ষামূলক কেন্দ্র চালুর পরিকল্পনা নভেম্বরে সার সংকটের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, আ. লীগ নেতার গোডাউনে মিলল সার ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার শরৎনগর রেল স্টেশনের পশ্চিমপাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়দুল উপজেলার ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মো. শেরসা খানের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির পাশের রেললাইনের ওপর ঘোরাঘুরি করছিল মানসিক ভারসাম্যহীন জোবায়দুল। দুপুর সোয়া ২ টার দিকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলে আসে।এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়।

ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host