1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে পৌর শহরের কালিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এ রায় দেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ডাবলু কালিবাড়ী এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ডাবলুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host