1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর দলীয় ইতিহাসের জায়গা নয়, পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদের ভাঙ্গুড়ায় এমপি আলী আছগারের সঙ্গে যুব বিভাগের মতবিনিময় চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না : জয়সওয়াল আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার 

চাটমোহরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৭ সময় দর্শন

পাবনার চাটমোহরে বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ আগষ্ট) সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘ দিন শশুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মূহুর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের নিকট নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। ইতিমধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

 

সুত্রঃ সিএনআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host