নির্বাচন-পরবর্তী সংহিসতা বন্ধে আগামীকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে।
রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠকের পর সাবেক এমপি হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা জানান।
দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজা করার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছেন ১১দলীয় ঐক্যের নেতারা। বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান তারা।