1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি বন্ধই থাকবে-খামেনি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  ভাঙ্গুড়ার কম্পিউটার শিক্ষিকার অদক্ষতার প্রমাণ মিলল তদন্তে আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পাবনা-৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানমের বাবা আর নেই

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম-এর বাবা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাসান আলী (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

রাত সাড়ে ৯ টায় ফরিদপুর পৌরশহরের শেখ ফরিদ জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পার-ফরিদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

হাসান আলী ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান ও জেড এইচ গ্রুপের চেয়ারম্যান লায়ন আব্দুল জব্বারের শশুর।

তার মৃত্যুতে পাবনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host