1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দাফন সম্পন্ন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলার উত্তরসেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নটাবাড়ীয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব সাইফুল ইসলাম (৫৮) শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজে জানাজা গত শনিবার বাদ জোহর নটাবাড়িয়া ও চরসেনগ্রাম সম্মিলিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় করস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host