1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ সময় দর্শন
oplus_131072

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ কনস্টেবল শ্রী লক্ষণ কুমার পাল। এ সময় থানার ওসির ফুল সজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় তাকে।

শনিবার দুপুরে এ বিদায় সংবধর্নার আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, এসআই সুব্রত সাহা, এসআই রেজাউল করিম ও এসআই এরশাদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শ্রী লক্ষণ কুমার পাল ১৯৮৬ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে ভাঙ্গুড়া থানায় কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা।

বিদায়ী কনস্টেবল শ্রী লক্ষণ কুমার পাল বলেন, স্যারদের বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এ ভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনো ভাবিনি।

ওসি এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host